ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক হাসপাতালে

ads

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস। ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে থাকে ভর্তি করা হয় বলে তথ্য পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমের বরাতে।


জানা গেছে, ছোটপর্দার একটি অনুষ্ঠানের জন্য শনিবার শুটিং করছিলেন নিক। তখনই চোট পান তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।


নিকের এই চোট কতটা গুরুতর তা যদিও জানা যায়নি। তবে একদিন পর গতকাল রোববার (১৬ মে) হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবারই আবার গানের অনুষ্ঠান ‘দ্য ভয়েস-এর কাজ শুরু করবেন।


বর্তমানে নিক লস অ্যাঞ্জেলসে রয়েছেন। তবে কাজের সূত্রে প্রিয়ঙ্কা গত ১ বছরে ধরে লন্ডনে রয়েছেন। সেখানে একাধিক ছবি এবং ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত নায়িকা।


চলতি বছরে বিলবোর্ডস মিউজিক অ্যাওয়ার্ডসেও সঞ্চালকের ভূমিকায় থাকবেন নিক। আগামী সপ্তাহে এটি অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page